সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

শ্রীলংকা টসে জিতে ফিল্ডিং, বাংলাদেশ নামছে ব্যাটিংয়ে

শ্রীলংকা টসে জিতে ফিল্ডিং, বাংলাদেশ নামছে ব্যাটিংয়ে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর ওয়ানডে, দুই সিরিজেই হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সে ভাগ্যটা বদলানোর লক্ষ্য নিয়ে নামছে লিটন দাসের দল।

সেই ম্যাচে টস ভাগ্যটা অধিনায়ক লিটন দাসকে সঙ্গ দিল না। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা জিতলেন টসে। নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফলে টস হেরে ব্যাট করতে নামতে হচ্ছে বাংলাদেশকে।

শেষ অনেক দিন ধরে তিন ফরম্যাটের ভেতর এই টি-টোয়েন্টিটাকেই সবচেয়ে বেশি দুর্বোধ্য মনে হয়েছে দলের। শেষ কিছু দিনে দৃশ্যটা আরও বাজে, ১৫ ম্যাচ খেলে ১১টাই হেরেছে।

সবকিছুরই একটা শেষ থাকে, নিজেদের পায়ের তলাতে মাটি খুঁজে বেড়ানোর সময়টা এই সিরিজ দিয়েই শেষ হোক, বাংলাদেশ নিশ্চয়ই তা চাইবে। সেটা হয়ে গেলে উপরি পাওনাও আছে বৈকি! আসছে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক এই শ্রীলঙ্কাও। তুলনামূলক তরুণ বাংলাদেশ দলের অভিজ্ঞতা অর্জনের ভালো একটা মঞ্চও হয়ে যেতে পারে এই সিরিজ।