বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

আবারও মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আবারও মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) পূর্ব এশিয়ার এই দেশটির পশ্চিম উপকূলে অত্যাধুনিক এই বিমানটি বিধ্বস্ত হয়।

অবশ্য বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এর আগে গত বছরের ডিসেম্বরেও দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলে দেশটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর একটি ইউনিট জানিয়েছে। এছাড়া পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন বাহিনীর এই ইউনিট।

ইউনিটটি এক বিবৃতিতে জানিয়েছে, ৮ম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয় এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়।

এদিকে বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পরে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার জ্ঞান ছিল এবং শারীরিক পরিস্থিতি মূল্যায়নের জন্য পরে তাকে একটি মেডিকেল অবকাঠামোতে নিয়ে যাওয়া হয়।

অষ্টম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা পাইলটকে খুঁজে বের করতে মার্কিন সেনাবাহিনীর সাথে কাজে যোগ দিয়েছিলেন।

কর্নেল ম্যাথিউ গেটকে বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধার করার দিকেই এখন তাদের মনোযোগ রয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় আরেকটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। সেসময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান এবং বিধ্বস্তের জেরে অন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।