বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

নতুন মেসি ম্যাজিকে চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

নতুন মেসি ম্যাজিকে চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

অলিম্পিকের প্রাক-বাছাইয়ে প্রথম ম্যাচে ড্র করে ধাক্কা খেয়েছিল আলবিসেলেস্তেরা। অবশ্য পরপর দুই ম্যাচের দাপুটে জয় আর্জেন্টিনা এখন কক্ষপথে। তাতে অলিম্পিকের বাছাইপর্বে জায়গাও নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আগেই এই জায়গায় এসেছে ব্রাজিল। তাদের সঙ্গী হিসেবে আছে প্যারাগুয়ে।

বুধবার ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, দুই দলের জন্যই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তবে তাতে একপেশে এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক থিয়াগো আলমাদা করেছেন ২ গোল। সহায়তা করেছেন ১ গোলে। নতুন মেসি হিসেবে খ্যাতি পাওয়া ক্লদিও এচেভেরি গোল-অ্যাসিস্ট না পেলেও নিজের জাত চিনিয়েছেন পুরোটা সময়।

চিলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেলেও প্রথমার্ধ খুব একটা ভাল যায়নি আর্জেন্টাইন যুবাদের। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। রিবাউন্ড থেকে আসা বলে বল জালে জড়ান আর্জেন্টাইন নাম্বার টেন।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আলমাদা। এরপর তৃতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। সান্তিয়াগো ক্যাস্ট্রো নাম লেখান স্কোরশিটে। ৬১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৭৯ মিনিটে ফাকুন্দো কুইরোজ আর অতিরিক্ত সময়ে লুসিয়ানো গুন্দো গোল করে আর্জেন্টিনাকে এনে দেন বাছাইপর্বের টিকিট। এই জয়ের পর নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল আলবিসেলেস্তেরা। সেখানে আরও তিন ম্যাচ খেলতে হবে। তাতেই নির্ধারিত হবে কারা যাবে প্যারিসের অলিম্পিকে।