সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় বাইডেনের বার্তা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় বাইডেনের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র। তবে এই প্রতিক্রিয়া কী হবে বা কখন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে এ মন্তব্যের পর অবশ্য বলেছেন, আমি মনে করি না, আমাদের মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধের প্রয়োজন আছে।

দুদিন আগেই সিরিয়ার সীমান্তের কাছে হামলায় ৩ মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও ডজনখানেক সেনা আহত হয়েছেন। ইতোমধ্যে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে করা ওই হামলার দায় স্বীকার করেছে।

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে শত্রুদের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনা এটিই প্রথম। 

স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকরা প্রশ্ন করেন— কীভাবে আক্রমণের প্রতিক্রিয়া জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন বাইডেন শুধু বলেছেন, ‘হ্যাঁ’।

এই হামলার জন্য ইরানকে দোষারোপ করা উচিত কিনা- এমন প্রশ্নে প্রেসিডেন্ট বলেন, আমি তাদের (ইরানকে) এই অর্থে দায়ী করি যে, তারা (ইরান) হামলাকারীদের অস্ত্র সরবরাহ করছে। তবে ইরান ওই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় একটি ‘স্তরযুক্ত পন্থা’ নিতে পারে।