বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

সুখবর পেলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

সুখবর পেলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত মেলায় ফরচুন বরিশালের হয়ে খেলতে আর বাধা নেই সাইফউদ্দিনের। 

সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের ঢাকা পর্ব থেকে সাইফউদ্দিন খেলতে পারবেন। ঢাকায় দ্বিতীয় দফায় খেলা গড়াবে ৬ ফেব্রুয়ারি। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল।

বিসিবির মেডিকেল বিভাগ সাইফউদ্দিনকে ভালো করে যাচাই করেই দিয়েছে খেলার অনুমতি। ছাড়পত্র পাওয়ার পর ৪ ওভার বোলিংও করেছেন ফেনীর এই তারকা ক্রিকেটার।

সিলেট পর্বের খেলা শেষে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ফরচুন বরিশালের এই ক্রিকেটারের।