বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

সড়কে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

সড়কে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

বিয়ের অনুষ্ঠানে আসার সময় রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবুওছিমদ্দিন পাড়ার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মীরা বেগম বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একভাই গাজীপুর থেকে আসছিলেন। আরেক ভাই দৌলতদিয়া ঘাট থেকে তাকে এগিয়ে আনতে গিয়ে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল।একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ওসি এম আল মামুদ বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ট্রাকের চালক হেলপার পালিয়েছেন।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।