সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ইরানের স্থাপনায় হামলা করবে যুক্তরাষ্ট্র

ইরানের স্থাপনায় হামলা করবে যুক্তরাষ্ট্র

 

সিরিয়া ও ইরাকে ইরানের বিভিন্ন স্থাপনা রয়েছে। এসব স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দেশটির নীতিনির্ধারক পর্যায় থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে। 

তবে কোনো সময় এই হামলা শুরু হবে, তা এখনো জানানো হয়নি। এমনকি সময় ঠিক করা হয়নি বলে জানা গেছে। পরিবেশ ও পরিস্থিতি বোঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা হচ্ছে।

জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিল মার্কিন প্রশাসন। 

রোববারের হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীতে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এ দায় স্বীকারও করেছে । তবে ৪১ জন আহত হওয়া এ হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির। 
  
গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে। বিশেষ করে হুথি গোষ্ঠী বেশি হামলা করছে। বেশিরভাগ গোষ্ঠীই ইরান সমর্থিত।