বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ক্যান্সারে মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে

ক্যান্সারে মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে

অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’

ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

এক নেটিজেনের মন্তব্য, ‘পুনমকে হারিয়েছেন? আশা করি এটা মজার কোনও পোস্ট।’ দ্বিতীয় ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমি আশা রাখব এটা কোনো জোক। এরকম কিছু ঘটতে পারে।’ আরেকজন লিখলেন, ‘ওম শান্তি! ভাষা হারিয়ে ফেলেছি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে পারুল চাওলা বলেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যান্সারে ধরা পড়েছিল এবং এটি শেষ ধাপে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ বাড়িতে ছিলেন। তার শেষকৃত্য সেখানেই অনুষ্ঠিত হবে। ’

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।