রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসছেন বিসিবি সভাপতি

ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসছেন বিসিবি সভাপতি

ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপের প্রস্তুতিমূলক অনুশীলন শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বোর্ড সভাপতির।

এ উপলক্ষ্যে সোমবারও (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট থেকে সিলেটে শুরু হয় বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা ১৩ আগস্ট মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে ১৫ আগস্ট দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগাররা। গেল কয়েক দিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সোমবারও (১৮ আগস্ট) অনুশীলন করার কথা ছিল সেটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে ওই বৈঠকের কারণে। 

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন।  

বিসিবির একটি সূত্র জানিয়েছে, জরুরি এ বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। আর বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটেই সিলেটের বিমান ধরবেন ক্রিকেটাররা।

চায়ের নগরীতে অনুশীলন শেষে আগামী ২০ আগস্ট থেকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সাসনে রেখে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। 

এর আগে গত ১৫ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হয় লিটন কুমার দাসদের মূল অনুশীলন। সেদিনই প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন ক্রিকেটাররা।