সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মালদ্বীপ থেকে সৈন্য সরিয়ে নিবে ভারত

মালদ্বীপ থেকে সৈন্য সরিয়ে নিবে ভারত

মালদ্বীপের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, মুইজ্জুর দাবি মেনে নিচ্ছে ভারত। ১৫ মার্চের মধ্য়ে মালদ্বীপ থেকে ভারত সমস্ত সেনা সরিয়ে নেবে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তিনি ‘ইন্ডিয়া আউট’প্লাটফর্ম নিয়ে প্রচার চালান। ভোটে মুইজ্জু মালদ্বীপের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি নিয়ে শুক্রবার ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ১৪ জানুয়ারি মালেতে দুই দেশের গঠিত উচ্চ পর্যায়ের কোর গ্রুপের প্রথম বৈঠকে ১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

সে সময় মালদ্বীপ এক বিবৃতিতে জানিয়েছিল, দুই পক্ষ দ্রুত সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, এ বিষয়ে আরও আলোচনা করা হবে।