বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান নিয়ে যা জানাল সাকিব

দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান নিয়ে যা জানাল সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান রেগে যান, ক্ষেপে যান, মেজাজ হারান- এমন কত কথাই তো শোনা যায়। এ যেন এক ভিন্ন সাকিব, অচেনা সাকিবকে শনিবার দেখা গেল। সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় নিজেও বলতে থাকলেন ‘ভুয়া ভুয়া’।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির এক পাশে রংপুর রাইডার্সের বিশাল পতাকা। ম্যাচশেষ হতেই সাকিব ও তার সতীর্থরা ছুটে গেলেন সেদিকে। সাকিব শুধু ভক্তদের কাছেই গেছেন, এমন নয়। গ্যালারির নিরাপত্তা দেয়ালের ফাঁক দিয়ে ছুঁলেন ভক্তদের। কে জানে, কত ভক্তের আজন্ম লালিত সাধ হয়তো পূরণ করলেন!

এর আগে সাকিব বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ও দেখা গেছে সমর্থকদের উন্মাদনা। কেউ কেউ করছিলেন ঠাট্টাও। ভুয়া ভুয়া বলার সময় সাকিবকেও দেখা যায় সমর্থকদের সঙ্গে তাল মিলাচ্ছেন ভুয়া ভুয়া বলে। এর পর সবাই সাকিবের নাম ধরে উল্লাস করতে থাকেন। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সাকিব নিজেও।

তিনি বলেন, এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তার পর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কী।