বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

যুক্তরাষ্ট্রের অবস্থানের পর গাজায় ইসরাইলের ব্যাপক বিমান হামলা

যুক্তরাষ্ট্রের অবস্থানের পর গাজায় ইসরাইলের ব্যাপক বিমান হামলা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন করে হামলা এবং হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যকে সমর্থন করার পর, মঙ্গলবার ইসরাইল গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার জেরুজালেম সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন, বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযানের জন্য ইসরাইল ‘আমাদের অটল সমর্থনের ওপর’ নির্ভর করতে পারে।

কয়েক ঘন্টা পরে, প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ‘গাজা সিটিতে, অবিরাম ভারী বোমাবর্ষণ’ চলছে। এতে করে কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

২৫ বছর বয়সী বাসিন্দা আহমেদ গাজাল বলেন, ‘আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে মার্কিন অংশীদার কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলা চালানোর জন্য ইসরাইলকে তিরস্কার করার পর রুবিও জেরুজালেমে সফর করেছেন।

রুবিও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনাকে ম্লান দৃষ্টিতে দেখেন এবং হামাসকে ‘বর্বর প্রাণী’ বলে অভিহিত করেন। 

৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন আক্রমণ গাজা যুদ্ধের সূত্রপাত করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন, যেখানে এই অঞ্চলের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত এবং দেশটি ট্রাম্পের প্রতি আন্তরিকভাবে সমর্থন দিয়ে আসছে।