বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

স্ত্রীর ছবি ৮ বছর পর প্রকাশ্যে আনলেন ইরফান

স্ত্রীর ছবি ৮ বছর পর প্রকাশ্যে আনলেন ইরফান

সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও সাফা বাইগ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে তাদের সংসারে দুই পুত্র। তাদের দুই ছেলের নাম ইমরান ও সুলেমান। 

এদিন ৩ ফেব্রুয়ারি শনিবার বিয়ের আট বছর পূর্তি উপলক্ষ্যে তিনি তার স্ত্রীর একটি ছবি প্রকাশ্যে আনেন।

ইরফান এদিন যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাকে কালো পোশাক পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে সাফার পরনে আছে একটি হালকা গোলাপি রঙের চুড়িদার ও সাদা ওড়না।

এই ছবিটি পোস্ট করে এদিন ইরফান পাঠান লেখেন, একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেওয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার লোক, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। হ্যাপি উইথ আমার ভালোবাসা।

অনেকেই এই পোস্টে মতামত জানিয়েছেন। তারা সবাই ইরফান পাঠানের স্ত্রীর মুখ দেখতে পেরে উচ্ছ্বসিত। অনেকেই লেখেন, অবশেষে মুখ দেখালেন!' আরেক ব্যক্তি লেখেন, দুর্দান্ত মানিয়েছে আপনাদের। অনেক শুভেচ্ছা।

কেউ আবার লেখেন, সানিয়া মির্জা এবার বুঝবেন তিনি ঠিক কত বড় ভুল করেছিলেন। কেউ কেউ বোরখা ছাড়া স্ত্রীর ছবি পোস্ট করার জন্য কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটারকে।

গত বছর বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে তার দুই ছেলে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে এসেছিল। জাতীয় সংগীতের সময় ওরা দুজন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গেই ছিল। তিনি নিজেও একজন অত্যন্ত দক্ষ ক্রিকেটার ছিলেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন।