বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

অরিজিৎ সিংয়ের দাদি আর নেই...

অরিজিৎ সিংয়ের দাদি আর নেই...

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের দাদি ভারতী দেবী (৮২) মারা গেছেন। এর আগে ২০২১ সালে মাকে হারিয়েছেন এই শিল্পী। দাদু ভারতী দেবী (৮২) চলে যাওয়ায় ভেঙে পড়েছেন অরিজিৎ।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মৃত্যু হয় অরিজিতের দাদু ভারতী দেবীর। বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এদিনই স্ত্রী কোয়েল সিংকে নিয়ে দাদুর শেষকৃত্যে যেতে দেখা যায় অরিজিৎ সিংকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গঙ্গা তীরের মহাশশ্মান তার দাদুর শেষকৃত্য সম্পন্ন হয়।

২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিং-এর মায়ের। করোনামুক্ত হলেও শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওরের কারণে মারা যান অরিজিতের মা।

পরিবারের এমন সদস্য বিয়োগে নিজের মনকে শান্ত করে নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে তার।