বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

স্ত্রীর পিঠখোলা ছবি যে কারণে ছড়ালেন বলিউড নায়ক

স্ত্রীর পিঠখোলা ছবি যে কারণে ছড়ালেন বলিউড নায়ক

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিজের অসুস্থতার খবর কখনোই গোপন করেননি এই তারকার স্ত্রী। লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে। 

বর্তমানে ক্যানসার থেকে সেরে উঠেছেন তাহিরা কাশ্যপ। যে কারণে বিশ্ব স্বাস্থ্য ক্যানসার দিবসে স্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান। যেখানে দেখা যায়, ন্যাড়া মাথা, চোখে চশমা। পরনে প্যান্ট, বস্ত্রহীন উর্ধাঙ্গ অবস্থায় ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়ে অভিনেতার স্ত্রী। তার খোলা পিঠের ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট।

ইনস্টাগ্রামে আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন এই তারকা। একটি ছবিতে স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। অন্য এক ছবিতে পিঠখোলা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন তাহিরা কাশ্যপ। 

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নাম্বার কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।’

মূলত, বিশ্ব ক্যানসার দিবসে সবাইকে সচেতন করতেই ক্যানসার জয়ী তাহিরার ছবিটি প্রকাশ করেছেন এই অভিনেতা। ভক্তরাও দু’জনকে শুভকামনা জানিয়েছেন আগামী দিনের জন্য। 

উল্লেখ্য, আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বর্তমানে এই দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। 

২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।