বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

বিপিএলের ঢাকা পর্ব মঙ্গলবার

বিপিএলের ঢাকা পর্ব মঙ্গলবার

সিলেট পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবার ফিরে আসছে ঢাকায়। শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর। প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে থাকবে ৪ ম্যাচডে। প্রতি দিনে থাকছে ২টি করে ম্যাচ। 

সিলেট পর্বের পর বেশ অনেকটাই জমে উঠেছে বিপিএল। ব্যাপক রদবদলের পর বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গিয়েছে কিছুটা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার কক্ষপথে। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের ফিরে পেতে মরিয়া।

ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। দিনের এই ম্যাচ প্লে-অফের জন্য লড়াই জমিয়ে দিতে পারে অনেকখানি। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়।