বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

‘মেসিকে পুরো সময় না খেলানোয় টাকা ফেরত চান দর্শকরা’

‘মেসিকে পুরো সময় না খেলানোয় টাকা ফেরত চান দর্শকরা’

হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে খেলায়নি ইন্টার মিয়ামি। তাদের ছাড়াই ৪-১ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। 

কিন্তু বিশ্বসেরা তারকা লিওনেল মেসির খেলা দেখার জন্য বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকা খচর করে টিকিটি কাটেন দর্শকরা; কিন্তু মাঠে এসে দেখেন মেসি একাদশের বাইরে। অথচ প্রীতি ম্যাচে মেসিকে আন্তত ৪৫ মিনিট খেলানোর কথা ছিল ইন্টার মায়ামির।

বিশ্বজয়ী আর্জেন্টাইনকে দেখতে মায়ামির অনুশীলন মাঠে চলে আসেন হাজারও সমর্থক। তাদের অনেকের প্রত্যাশা ছিল, মেসিকেও খেলতে দেখবেন; কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় হতাশ হংকংয়ের বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত-সমর্থকরা।

সোমবার প্রায় ৪০ হাজার দর্শকদের সামনে ৩৬ বছর বয়সি মেসিকে ছাড়াই হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। নিজেদের দলের হারের সঙ্গে মেসির খেলা দেখতে না পারায় ক্ষুব্ধ দর্শকেরা ‘টিকিটের টাকা ফেরতের’ দাবি জানান। মায়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহাম যখন ম্যাচ শেষে কথা বলছিলেন ওই সময় হংকংয়ের দর্শকরা ‘রিফান্ড (ফেরত)’ বলে দুয়ো দেন।

এমনকি মেসিকে মাঠে না নামানো নিয়ে কথা বলেছেন হংকং সরকারও। জানিয়েছে, মেসিকে অন্তত ৪৫ মিনিট খেলানোর জন্য চুক্তি করা হয়েছিল।

হংকংয়ের সাংস্কৃতিক, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কেভি ইয়ুং জানিয়েছেন, হংকং কর্মকর্তাদের বারবার বলা হয়েছিল মেসি খেলবেন; কিন্তু সেটি শেষপর্যন্ত বাস্তবায়িত হয়নি।