বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরী!

‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরী!

দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘরছাড়া রাজধানীর মেরাদিয়ার ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা নিজেরাই ঘর ছেড়েছিল। এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়েছে ৩ কিশোরী। এমন অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়।

তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর সে।

এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, যাওয়ার আগে ওরা বলে গেছে বিটিএসের কাছে যাবে। বিটিএস কি তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করবো। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকতো।