বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ঢাকার সিনেমায় ফিরছেন ১৮ ভারতীয় শিল্পী

ঢাকার সিনেমায় ফিরছেন ১৮ ভারতীয় শিল্পী

ঢাকায় ‘নলিনী’ শিরোনামের একটি সিনেমায় কাজ করবেন ১৮ জন ভারতীয় শিল্পী। গত ৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত লিখিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ভারতীয় শিল্পীদের নলিনী সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানোর পাশাপাশি তাদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

জানা গেছে, ‘নলিনী’ নামের এই সিনেমা পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। যিনি এর আগে ‘ভূমিকা’, ‘এস্কেপ ফ্রম তালিবান’,‘গণ্ডি’, ‘কালরাত্রি’, ‘উত্থান’, ‘স্বভূমি’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নলিনী সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছে সাগরিকা চ্যাটার্জির নাম। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়। ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা অভিনয় করবেন এতে। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।