বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

অসুস্থ মিঠুন, শেষ খবর জানালেন পুত্রবধূ

অসুস্থ মিঠুন, শেষ খবর জানালেন পুত্রবধূ

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। শনিবার সকালে একটি ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন এই অভিনেতা। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

মিঠুনের অসুস্থতার খবরে, ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে- স্ট্রোক করেছেন এই অভিনেতা। অনেকেই বলেছেন বুকে ব্যথা নিয়েই হাসপাতালে গেছেন তিনি। 

তবে মিঠুনের পূত্রবধু মাদলসা শর্মা জানালেন ভিন্ন কথা। শ্বশুরের স্ট্রোক কিংবা বুকে ব্যাথার গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন তিনি।

আনন্দবাজারকে মাদলসা বলেন, ‘বুকে ব্যাথা, স্ট্রোক, এসবই ভুয়া কথা। রুটিন চেকআপের জন্যই আমার শ্বশুরকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অবস্থাও স্থিতিশীল।’

প্রসঙ্গত, ২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেন মাদালসা। শনিবার সকাল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে মিঠুনের অসুস্থ হওয়ার খবর। ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী তাকে নিয়ে যান হাসপাতালে। 

জানা যায়, হাসপাতালে পৌঁছানোর পরে এমআরআই করা হয় অভিনেতার। বর্তমানে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।