বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

সরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, ডিপজল-মিশা একজোট!

সরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, ডিপজল-মিশা একজোট!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আসন্ন। মার্চেই নির্বাচনী মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এবারের নির্বাচনে একজোট হয়ে প্যানেল গড়বেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সেক্ষেত্রে কে হবেন সভাপতি প্রার্থী আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক- সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে।

এ বিষয়ে ডিপজলের ভাষ্য, মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই—এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’

অন্যদিকে মিশা-ডিপজল প্যানেলের বিপক্ষে দাঁড়াতে পারেন শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

এক্ষেত্রে নিপুণের প্যানেলে থাকতে পারে চমক। কারণ গতবার তার প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে এবারের নির্বাচনে আর দাঁড়াবেন না তিনি। ফলে কাঞ্চনের পরিবর্তে নতুন কোনো মুখের সন্ধানেই আছেন এই অভিনেত্রী। 

এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’

কে আসছেন, সে বিষয়টি খোলাসা করেননি এই অভিনেত্রী। তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।