বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কুলাউড়া উপজেলার ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদরাসার সামনের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।