বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

অস্ট্রেলিয়াকে হারানো সেই শামার ডাক পেলেন আইপিএলে

অস্ট্রেলিয়াকে হারানো সেই শামার ডাক পেলেন আইপিএলে

পিএসএলের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএলে) নাম লেখালেন ক্যারিবীয় সেনসেশন শামার জোসেফ। মার্ক উডের বদলি হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিতে যাচ্ছেন উইন্ডিজ এই পেসার। জানা গেছে, ভারতীয় মুদ্রায় ৩ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে লখনৌ।

জীবন কখনো কখনো কল্পনাকেও হার মানায়। শামার জোসেফের কথাই ধরা যাক। বছর খানেক আগেও ছিলেন নৈশপ্রহরী। সেখান থেকে নাটকীয়ভাবে ডাক পেয়েছিলেন ওয়েস্ট উইন্ডিজ জাতীয় দলে। অ্যাডিলেডে অভিষেকে টেস্ট খেলতে নেমে প্রথম বলেই স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে আলো কেড়েছিলেন। এরপর যা করলেন তা রূপকথাকেও হার মানাবে। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ক্যারিবীয়দের ঐতিহাসিক জয়ের নায়ক সেই শামার জোসেফ। 

মিচেল স্টার্কের বিধ্বংসী ইয়র্কারে পায়ের আঙুল ভেঙে গিয়েছিল তার। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়া ডানহাতি এই পেসারের টেস্ট তখনই শেষ হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু কে জানতো এই শামারের হাত ধরেই ব্রিসবেনের গ্যাবায় ইতিহাস লিখবে ওয়েস্ট ইন্ডিজ! ১১.৫ ওভারের ম্যাচ জেতানো এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই ক্যারিবীয় পেসার। 

গায়ানার বারাকানা নামে ছোট্ট গ্রাম থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে উইন্ডিজ জাতীয় দলে জায়গা পাওয়া শামার জোসেফ রাতারাতি বনে গেছেন সুপারস্টার। বিশ্ব ক্রিকেটে এখন পরিচিত নাম তিনি। দুর্দান্ত বোলিং করা ক্যারিবিয়ান এই পেসারকে নিয়ে টানাটানি পড়ে যাবে ফ্র্যাঞ্জাইজি লিগগুলোতে, সেটাই স্বাভাবিক ছিল। কদিন আগে তাকে দলে টেনেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)'র ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে ডানহাতি গতিময় তারকাকে নেওয়া হয়।

এদিকে, আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও তাকে দলে টানার চেষ্টায় ছিল। শেষ পর্যন্ত ক্যারিবীয় এই পেসারকে দলে ভিড়িয়েছে লখনৌ। আজ শনিবার আইপিএল থেকে দেওয়া এক বিবৃতি মতে, জোসেফের লখনৌ যাত্রার খবর নিশ্চিত হওয়া গেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) উডের ওয়ার্কলোড বিবেচনায় এনে আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ার ব্যাপারটি মাথায় নেয়। যেহেতু ইসিবির কেন্দ্রীয় চুক্তির সাথে জড়িত এই ইংলিশ ফাস্ট বোলার, সেহেতু এখানে বোর্ডের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে উডের ব্যাপারে বোর্ড এমনটি ভেবেছে। এদিকে জফরা আর্চারের ক্ষেত্রেও একই সিদ্ধান্তের দিকে যায় ইসিবি। যেখানে আইপিএল নিলামে আর্চারকে যুক্ত করার ব্যাপারে অনিচ্ছা দেখিয়েছিল তারা।