বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আগামীকাল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আগামীকাল

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার (১১ ফেব্রুয়ারি)। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। এ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ফল প্রকাশের লক্ষ্য সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে চলেছে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আগামীকাল দুপুরের পর ফল প্রকাশিত হবে। তা না হলে পরদিন সকালের দিকেই প্রত্যাশিত ফল ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত। সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধা যুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।