বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

সেই ‘পাখি’ মধুমিতার যে ছবি ভাইরাল!

সেই ‘পাখি’ মধুমিতার যে ছবি ভাইরাল!

খোলামেলা ছবি প্রকাশে যেন জুরি নেই ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারের। যিনি টিভি পর্দায় পরিচিতি পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে।

এরপর বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা অবতারের জন্য। প্রায়শই নিজের সাহসী অবতারে ছবি প্রকাশ করে আলোচনার ঝড় তোলেন।

এবারও তাই করলেন! সম্প্রতি মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে পরেছেন লেদারের শর্ট স্কার্ট। নতুন লুকে ১২টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ছবিগুলো তুলেছেন জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষ।

যা দেখে ভক্তরাও একের পর এক মন্তব্যে ভাসিয়েছেন। কেউ প্রশ্ন তুলেছেন, শীত করছে না? আবার কারো মন্তব্য- নিজেকে এতটা খোলামেলাভাবে হাজির না করলেই পারেন। কেউ লিখেছেন, ‘পাখি’ আর ‘মধুমিতা’র পার্থক্যটা যেন আকাশ-পাতালের মতো।

প্রসঙ্গত, ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।

সর্বশেষ এই অভিনেত্রীকে ‘চিনি-২’ সিনেমায় দেখা গেছে। তার হাতে রয়েছে দক্ষিণী সিনেমার কাজ।