সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

যাদের সঙ্গে জোট করার ইঙ্গিত দিলেন বিলাওয়াল

যাদের সঙ্গে জোট করার ইঙ্গিত দিলেন বিলাওয়াল

পাকিস্তানে নির্বাচন শেষ হয়েছে দুই দিন হলো। তবে নির্বাচনের পরও এখনো নির্ধারণ হয়নি কে সরকার গঠন করবে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নতুন সরকার গঠনের ইঙ্গিত দিল।

পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হায়দার জামান কোরেশি বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ব্যতীত অন্যান্য সমমনা দলের এক হয়ে নতুন সরকার গঠন করতে চায় পিপিপি। খবর আলজাজিরার।

তিনি বলেন, পিপিপির আগের নির্বাচনে পিএমএল-এনের সঙ্গে একটি খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাদের সঙ্গে সরকার ও অর্থনীতি কীভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে দুটি দলের মতৈক্য রয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইমরান খানের উপদেষ্টা জুলফি বুখারি জানিয়েছেন, পিটিআইসমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করছে এবং আদালত তাদের নির্বাচনি এলাকার ফলগুলো যথাযথভাবে পর্যালোচনা করলে জোট সরকার গঠনের প্রয়োজন হবে না।

এর আগে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জিও নিউজকে বলেছেন, দলটি স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করছে তাদের সঙ্গে যারা পিটিআই সমর্থিত নয়।