বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধি দলের বৈঠক

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধি দলের বৈঠক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পরামর্শক দলে ছিলেন সাউথ এশিয়ার ডিপার্টমেন্টের মহাপরিচালক তাকেও কনিশি, এডিবির বাংলাদেশ আবাসিক  মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিংসহ অন্যান্য   গুরুত্বপূর্ণ দপ্তর প্রধানগণ। সোমবার সাক্ষাতকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের চাহিদা, এডিবির পোর্টফোলিওর মূল বিষয়গুলো চিহ্নিতকরণ এবং মন্ত্রণালয়কে আরও নিবিড়ভাবে সহায়তা করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানান।

প্রতিনিধি দল এই সময় জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলায় কি ধরনের প্রকল্প নেওয়া সম্ভব, আন্তসম্পদের সঠিক ব্যবহারের জন্য পৌরসভা বন্ড চালু করণের সম্ভবতা, গ্রামীণ পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ, নদীর তীর সংরক্ষণ প্রকল্প এবং  প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর নাব্যতা রক্ষা এবং নৌ যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নদীর দূষণ, দখল ও নাব্যতা রক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করা হয়। 

উল্লেখ্য, ২০২৩-২৪ আর্থবছরে স্থানীয় সরকার বিভাগ হতে ২১৭ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এর মধ্যে ১০ টি প্রকল্প এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ সহায়তার পরিমাণ ২২৩৫৫.৭১ কোটি টাকা। এডিবি চলমান দ্রুত নগরায়ন এবং মৌলিক নগর অবকাঠামোর জন্য অগ্রাধিকার বিবেচনা করে বড় শহরগুলিতে জল সরবরাহ এবং স্যানিটেশন (বর্জ্য ব্যবস্থাপনা) এবং শহরগুলিকে আরও বাসযোগ্য করে তোলার জন্য সহায়তা করতে প্রস্তুত বলে বৈঠকে জানানো হয়। "মডেল" শহর গড়ে তোলার প্রচেষ্টায় এডিবির আগ্রহ রয়েছে বলে এ সময় উল্লেখ করা হয়৷

এদিকে, পরবর্তীতে ফ্রান্সের আন্তর্জাতিক জলবায়ু সমঝোতা বিষয়ক এম্বাসাডর স্টেফান ক্রুজাট এর নেতৃত্বে এক প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। 

বৈঠকে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত আলোচনা শেষে এ সম্পর্কিত প্রকল্পে বিনিয়োগে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রকল্পে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) অর্থায়ন করেছে যার পরিমাণ ১৫৪১৫.০৯ কোটি টাকা।