বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

রানে ফিরলেন তামিম, গড়লেন নতুন কীর্তি

রানে ফিরলেন তামিম, গড়লেন নতুন কীর্তি

আজ বসন্তের প্রথম দিন। এমনই দিনে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকদের যেন ভালোবাসা দিবসেরই উপহার দিলেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার একের পর এক শটে মুগ্ধ করেছেন সমর্থকদের। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই সঙ্গে দলটির অধিনায়কও তিনি। বুধবার চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর প্রথম ১৩ বলে করেন মাত্র ৬ রান।

এরপর শুরু করেন তাণ্ডব। ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৭১ রানের ঝলমলে ইনিংস। তার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। 

এদিন ৪টি ছক্কা হাঁকিয়ে বিপিএলে দ্বিতীয় এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একশটি ছক্কার মাইলফলক স্পর্শ করেন তামিম। তার আগে এই রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

তামিমের মাইলফলকের ম্যাচে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। ২৭ রানের জয়ে ৩টি করে উইকেট নেন বরিশালের সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।