বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

গাজী আশরাফের রেকর্ড বেতন দেবে বিসিবি

গাজী আশরাফের রেকর্ড বেতন দেবে বিসিবি

কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। একটা সময়ে এই বিভাগের প্রধানও ছিলেন তিনি। তবে সেই বিভাগেই চাকরি করলেও সুযোগ-সুবিধায় আগের সব প্রধান নির্বাচককেই ছাড়িয়ে যাচ্ছেন সদ্য নিয়োগ পাওয়া এই প্রধান নির্বাচক।

বিদেশ সফরে বোর্ড পরিচালকদের মতো প্রধান নির্বাচক লিপু দৈনিক ভাতা (ডিএ) পাবেন ৫০০ ডলার। বিসিবি থেকে গাড়ি পাওয়ার কথাও শোনা যাচ্ছে। গাড়ি না পেলেও জ্বালানি নিশ্চিত পাবেন। 

আর অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই। সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে নতুন প্রধান নির্বাচক লিপুর বেতন নিয়ে। আগের প্রধান নির্বাচক নান্নু বেতন পেতেন মাসে ১ লাখ ৭০ হাজারের মতো। নির্বাচক সুমনের বেতন ছিল প্রায় দেড় লাখ টাকা। সে ক্ষেত্রে লিপুর বেতন প্রায় আড়াই লাখ স্পর্শ করার কথা জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। সেটি হলে বিসিবির নির্বাচক প্যানেলের ইতিহাসে এটি হবে সর্বোচ্চ বেতন।

এক নির্বাচক তাই কাল বলছিলেন, নির্বাচকদের এ রকম বেতন হওয়া উচিত। খেলোয়াড়ের বেতন যেখানে ৮ লাখ। বিসিবি যেহেতু তাকে পেতে উন্মুখ ছিল, তিনি তাই সব অথোরিটি নিয়ে আসছেন। 

বেতন নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, দেখুন— আগে এটা স্বেচ্ছাসেবী একটা কাজ ছিল। বিসিবি এখন চলে পেশাদার কাঠামোতে। নির্বাচকরাও তাই একটি বেতন কাঠামোতে এসেছেন। তাদের জন্য একটা ভালো বেতন কাঠামো বিসিবি তৈরি করেছে।