সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

‘আই লাভ মোহাম্মদ’ পোস্টের কারণে ৭ মাস ধরে কারাবন্দী ভারতীয় তরুণ

‘আই লাভ মোহাম্মদ’ পোস্টের কারণে ৭ মাস ধরে কারাবন্দী ভারতীয় তরুণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ মোহাম্মদ’ লেখার দায়ে ৭ মাস ধরে জেলে বন্দী ভারতীয় যুবক নাদিম।

বুধবার (৬ মে) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকার মনে করে- এই পোস্ট আপত্তিকর এবং এই লেখার জন্যই বেরেলিতে দাঙ্গা হয়েছিল। এজন্য গত বছর ৭ অক্টোবর মুজাফফর নগরের নাদিমকে আটক করা হয়।

তবে, উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ‘আই লাভ মোহাম্মদ’ কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।

এ প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজিব লোচন শুক্লা বলেন, অভিযুক্ত প্রায় ৭ মাস জেলবন্দী রয়েছেন। তা ছাড়া তার কোনো অপরাধের রেকর্ডও নেই। ‘আই লাভ মোহাম্মদ’ লেখা পোস্ট করে সে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু করেনি।

বিচারপতি আরো বলেন, ‘এজন্য অবিলম্বে নাদিমকে জামিন দেয়া হোক।’ এ পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় মিথ্যা অভিযোগে বন্দী থাকার পর জামিন পেয়েছেন নাদিম। এখন দেখার বিষয় নিম্ন আদালতে কবে হয় এই মামলার শুনানি।

বিশ্বনবী সা:-এর জন্মদিবস উপলক্ষে বেরেলিতে প্রতিবছর জমকালো মিছিল হয়। সেই সময় অনেকে ‘আই লাভ মোহাম্মদ’ পোস্টার নিয়ে পথে নামেন। কিন্তু গত বছর এ নিয়ে মুসলমানদের ওপর হামলা হয়। বেরেলির প্রখ্যাত এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়। তার শিষ্যদের গ্রেফতার করা হয়। অনেকের বাড়ি ও দোকানে বুলডোজার চলে। সেই সময় নাদিমকে গ্রেফতার করে পুলিশ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার অজুহাতে।

অবশেষে, ইলাহাবাদ হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিলো যে, এই পোস্ট আপত্তিকর নয়।

উল্লেখ্য, উত্তরপ্রদেশসহ বিজেপিশাসিত একাধিক রাজ্যে এই ধরনের পোস্ট করার জন্য বহু যুবককে গ্রেফতার করা হয়েছে।