বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

আঘাতের পর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে মোস্তাফিজ

আঘাতের পর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে মোস্তাফিজ

অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে রক্তাক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। মাথার বাঁ-পাশে ফেটে গেছে তার, লেগেছে পাঁচটি সেলাই। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বাঁ-হাতি পেসার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার অনুশীলনে বোলিং করে মার্কে ফেরার সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তাকে ডাক দেন। কোচের দিকে ফিরে দেখার সময় অন্য পাশ থেকে এসে বল তার মাথায় লাগে। রক্ত ঝরতে দেখা যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয়।

এরপর বিবৃতিতে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানান, ‘মোস্তাফিজুর রহমান এখন ইম্পেরিয়াল হাসপাতালের নিউরোসার্জন টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার জিসিআই স্কেল ১৫/১৫ তিনি এখন শঙ্কামুক্ত। আশা করি, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব।’ জিসিআই স্কেল ১৫ থাকার অর্থ পুরোপুরি সজাগ ও সজ্ঞানে আছেন মোস্তাফিজ।

জাহিদুল ইসলাম বলেন, ‘মোস্তাফিজের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। নিউরোসার্জন তাকে দেখেছেন। আপাতত কোনো শঙ্কা নেই। তিনি নিজের নাম বলতে পারছেন, সব বিষয়ে যোগাযোগ করতে পারছেন। কনকাশনেরও কোনো লক্ষণ নেই।’

ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের পরামর্শক ডা. মঈনউদ্দিন এম. ইলিয়াছ বলেন, ‘মোস্তাফিজুরের সিটি স্ক্যানে আমরা ভয়ের কোনো কারণ পাইনি। কিছুটা হেমাটমা (রক্তজমাট) আছে। সেটা মস্তিষ্ক ও হাড়ের বাইরে। অভ্যন্তরীণ কোনো হেমাটমা নেই। তবে ২৪ ঘণ্টা পেরোনোর আগে কাউকে শঙ্কামুক্ত বলা যাবে না।’

এবারের বিপিএলে মোস্তাফিজ আর খেলতে পারবেন কিনা এমন প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বিপিএলে খেলতে না পারার কিছু নেই। সাধারণত সেলাই থাকলে চার-পাঁচ দিন খেলতে নিষেধ করি। কনকাশনের ব্যাপারটা আগে পরিষ্কার হোক, তারপর দেখা যাবে।’

নয় ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে কুমিল্লা। আজও ম্যাচ রয়েছে তাদের, প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, শুরু হবে দুপুর দেড়টায়। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত। কুমিল্লার হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলা মোস্তাফিজের শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট এবারের বিপিএলে তার সেরা বোলিং।