বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

নাভালনির ভাইকেও ‘ওয়ান্টেড’ ঘোষণা করল রাশিয়া

নাভালনির ভাইকেও ‘ওয়ান্টেড’ ঘোষণা করল রাশিয়া

কয়েকদিন আগেই মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি। তার মরদেহও এখনও পরিবারকে ফেরত দেয়নি রুশ প্রশাসন।

এই অবস্থায় অ্যালেক্সি নাভালনির ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়া। তবে কেন তার নাম এই তালিকায় রাখা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করেনি দেশটি। বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কারাগারে মারা যাওয়া বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনির ভাই ওলেগ নাভালনিকে মঙ্গলবার ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ এই মন্ত্রণালয় বলেছে, ‘ফৌজদারি অপরাধের’ কারণে ওলেগ নাভালনিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি।

এর আগে ২০২১ সালের আগস্টে মস্কোর প্রিওব্রাজেনস্কি আদালত ৪০ বছর বয়সী ওলেগ নাভালনিকে কোভিড-১৯ মহামারির মধ্যে সমাবেশের সময় স্যানিটারি মানদণ্ড লঙ্ঘনের দায়ে এক বছরের সাজা দেয়।

তারও আগে ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত জালিয়াতি এবং আত্মসাতের মামলায় কারাগারে আটক ছিলেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে মাত্র ৪৭ বছর বয়সে কারাগারে মৃত্যু হয় রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির। রাশিয়ার বিরোধী দলীয় সমাজের প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি।

তার সমর্থকরা তাকে ‘রাশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করতেন। তাদের আশা ছিল, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা যেমন ২৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধান হয়েছিলেন; তেমনই নাভালনি এক সময় জেল থেকে মুক্তি পাবেন এবং ক্ষমতায় আসবেন।


২০২০ সালে সাইবেরিয়ায় নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা নেওয়ার পর বিদেশে আরাম-আয়েশের জীবনের বদলে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি। পরে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।