বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

পূর্ব ইউক্রেনে নতুন অগ্রগতির দাবি রাশিয়ার

পূর্ব ইউক্রেনে নতুন অগ্রগতির দাবি রাশিয়ার

রাশিয়া পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। শুক্রবার ক্রেমলিন জানায়, শহরটি দখলের মাধ্যমে দোনবাস অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তবে এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক নেতৃত্বের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং অভিযানে অংশ নেওয়া সেনাদের অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার দাবি, তাদের বাহিনী ফ্রন্টলাইনে অগ্রগতি ধরে রেখেছে এবং লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কস্তিয়ানতিনিভকা দখল হলে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কমুখী অগ্রযাত্রা সহজ হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে রুশ বাহিনী জাপোরিঝঝিয়া ও সুমি অঞ্চলের দিকেও অগ্রসর হচ্ছে বলে মস্কো দাবি করেছে।