সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভোটের মাঠে বিজিবির ডগ স্কোয়াড

পঞ্চগড়


ভোটের মাঠে বিজিবির ডগ স্কোয়াড

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষাসহ ডগ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে। মোতায়েনের পর থেকেই বিজিবি সদস্যরা প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। তবে ডগ স্কোয়াড নিয়ে টহল শুরু হয় বুধবার সকাল থেকে।

বিজিবি সূত্র জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নির্বাচনকালীন ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুটি প্রশিক্ষিত কুকুরের স্কোয়াড নিয়ে নারী সদস্যসহ বিজিবির সদস্যদের পঞ্চগড় রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদান নির্বিঘ্ন করতে এবং নির্বাচনে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তারা প্রতিদিন টহলরত অবস্থায় বিভিন্ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নির্বাচনে ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্ন করতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আমাদের টহল কার্যক্রম চলছে।