সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর!

আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর!

আফগানিস্তানের জজ্জান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রদেশটির সেবারগান সিটির একটি স্টেডিয়ামে প্রকাশ্যে দণ্ডটি কার্যকর হয়। তখন সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনটি আদালতের রায় এবং ইসলামিক আমিরাতের প্রধান নেতার সম্মতিক্রমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাজ্জান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সাইফুদ্দিন মুতাসিম বলেছেন, “তার মামলাটি এক বছরের বেশি সময় ধরে চলেছে। সব তথ্য প্রমাণিত হওয়া, তিনটি আদালতের রায়ের পর এবং ইসলামিক আমিরাতের প্রধান নেতার ডিক্রির পর সবকিছু জানান দিয়েছে, এই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত।”

দণ্ড কার্যকরের সময় স্টেডিয়ামে উপস্থিত হওয়া তাওয়াকাল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যম তোলো নিউজকে বলেছেন, “আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এছাড়া স্থানীয় কর্মকর্তারাও ছিলেন। অভিযুক্ত ব্যক্তির দণ্ড তখন কার্যকর করা হয়।”

দাদুল্লাত নামের অপর এক ব্যক্তি বলেছেন, “তিনটি আদালতই তাকে মৃত্যুদণ্ড দেয়। এ কারণে ইসলামিক আমিরাত এই দণ্ড কার্যকর করেছে। যে ব্যক্তি হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন; তার পরিবারকে সরকারি কর্মকর্তারা জিজ্ঞেস করেছিলেন, তারা কি হত্যাকারীকে ক্ষমা করে দিতে চান কি না। কিন্তু তারা ক্ষমা করেননি।”

আফগানিস্তানের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোট পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট ও তাদের মিত্র দেশগুলোর সেনারা পালিয়ে যাওয়ার পর; ওই বছরের ১৫ আগস্ট পুনরায় ক্ষমতা দখল করে তালেবান। এরপর তারা দেশটিতে আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর ফিরিয়ে আনে।

এর আগে গত ২২ ফেব্রয়ারি গজনি প্রদেশে একটি ফুটবল স্টেডিয়ামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা দুইজনও হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিলেন।