বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

বিচ্ছেদের পর যেমন আছে মাহি

বিচ্ছেদের পর যেমন আছে মাহি

গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভাঙার খবর দেন এই অভিনেত্রী। 

বিচ্ছেদ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি দেখা গেছে মাহির। প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের অনুভূতি, বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করছেন তিনি। যার অধিকাংশই ইঙ্গিতপূর্ণ। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ওই ভিডিওবার্তা প্রকাশের পরে শুরুর দিকে বেশ ফুরফুরে মেজাজেই ধরা দেন অভিনেত্রী। কখনো নিজের ছবি আবার কখনো সন্তানকে নিয়ে বিভিন্ন মুহূর্তের চিত্র প্রকাশ করেন তিনি। 

তবে বিচ্ছেদ ঘোষণার প্রায় ৫ দিন পরে মাহি জানান, একাকিত্বে ভুগছেন তিনি। এর কারণও অবশ্য রয়েছে। স্বামী রাকিব সরকারের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে বাস করছেন না এই অভিনেত্রী। 

এর একদিন পর আবারও একটি ছবি প্রকাশ করেন তিনি।  যেখানে দেখা যায়, একটি সড়কের পাশে গালে হাত দিয়ে বসে আছেন মাহি। তার পাশে বসে আছেন তিন জুটি। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল।’

এদিকে মাহিয়া মাহি বিচ্ছেদে যন্ত্রণা ভুলে ভালো থাকার চেষ্টা করছেন। সেজন্যই আবারও শুটিংয়ে ফিরেছেন, বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন। সে সকল মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করে নিচ্ছেন। যেখানে তাকে কখনো অপু বিশ্বাস, কখনো পরীমণিসহ সহশিল্পীদের পাশে থাকতে দেখা গেছে।

তবে এসবের মাঝেও রহস্যময়, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস নিয়েও হাজির হতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই যেমন গতকাল (সোমবার) ফেসবুকে মাহি লিখেছেন, একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।

আবার ওই একইদিনে রাতকে ‘ভয়ঙ্কর রাত’ উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন মাহি। স্বাভাবিকভাবে অভিনেত্রীর এমন রহস্যময় স্ট্যাটাস ভক্তদেরও বিচলিত করছে। তারাও ফেসবুকে নানা মন্তব্য করছেন সে সকল পোস্টে।