বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

ভয়াবহ বন্যায় নেপাল-চীন সীমান্তে নিহত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

ভয়াবহ বন্যায় নেপাল-চীন সীমান্তে নিহত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিজেদের ছবি ও প্রচার যথাসম্ভব কমিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বিটিভি ও সংসদ টিভিসহ রাষ্ট্রীয় প্রচারমাধ্যমগুলোতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংবাদ আনুপাতিক হারে গুরুত্ব দিয়ে প্রচারের আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে এখন থেকে কেবল সরকারি দল ও মন্ত্রীদের খবর প্রচারের একচেটিয়া ধারা বন্ধ হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও আনুপাতিক হারে প্রচার করতে হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার ওপর জোর দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘উনাদের কথা, যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র।’

রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রীদের অতিরঞ্জিত প্রচার বন্ধ করার উদ্যোগের বিষয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি ও প্রতিমন্ত্রী তাদের নিজেদের ছবি ও ভিডিও ফুটেজ প্রদর্শন যথাসম্ভব কমিয়ে আনার অনুরোধ করেছেন। তবে দীর্ঘদিনের প্রচলিত কাঠামোগত অভ্যাসের কারণে এই সংস্কৃতিতে রাতারাতি পরিবর্তন আনা কিছুটা কঠিন হয়ে পড়ছে।

এই নেতিবাচক সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী দেশের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আমার বিশ্বাস, আপনারা সঙ্গে থাকলে, দেশের মানুষ সঙ্গে থাকলে আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারব।’