সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

টিকিট ‘কালোবাজারে’, বিপিএলের ফাইনাল নিয়ে ক্ষুব্ধ দর্শকরা

টিকিট ‘কালোবাজারে’, বিপিএলের ফাইনাল নিয়ে ক্ষুব্ধ দর্শকরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আগামীকাল। বিপিএল ফাইনাল ঘিরে টিকিটের জন্য মিরপুরে ভিড় দেখা যায় সমর্থকদের। তারকা উপস্থিতি দুই দলেই প্রায় সমানে সমান। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। 

শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কিন্তু ম্যাচের আগের দিন দুপুরে টিকিট শেষ। সকাল থেকে টিকিটের অপেক্ষায় লাইন দিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তবে বেলা গড়িয়ে এলেও এখন পর্যন্ত টিকিট বিক্রির নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো প্রকার ঘোষণাই আসেনি। অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ সমর্থকরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন বিসিবি এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার ওপর। অনেকেই আবার অনলাইনে টিকিট কেটেও অপেক্ষা করছেন প্রিন্ট কপির জন্য। এর আগে কোয়ালিফায়ারে অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন। 

সময় যতই পার হচ্ছে মিরপুরগামী ক্রিকেট ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে। সমর্থকদের চাপে সড়কে স্বাভাবিক যান চলাচলেও দেখভ দিয়েছে বিঘ্নতা। বিপাকে পড়েছেন স্টেডিয়ামসংলগ্ন বিপণিবিতানের স্বাভাবিক কার্যক্রম। 

এদিকে বিসিবির ওয়েবসাইটে টিকিট কাটতে গেলেও দেখা গেছে সেখানে টিকিট ক্রয়ের সুযোগ নেই। আবার টিকিট কবে নাগাদ ছাড়া হবে কিংবা ফাইনালের টিকিটের দাম কত হতে পারে, সেই সম্পর্কেও আনুষ্ঠানিক কোনো তথ্য বিসিবি থেকে জানানো হয়নি। 

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। প্রথম শিরোপার সন্ধানে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।