সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বরিশাল নগরী

শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বরিশাল নগরী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে। শুক্রবার খেলা উপলক্ষে বরিশালের বিনোদন কেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী।

বিজয়ের ফলাফল ঘোষণার পরই নগরবাসী ভুভুজেলা, ঢোলসহ নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠে। নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্রসহ পাড়া-মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা। পাশাপাশি রাতভর উৎসবের আনন্দে মেতে করেছে পিকনিক।

নগরী ঘুরে দেখা যায়, নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার টেম্পু স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছে নগরবাসী।

নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের তরিকুল ইসলাম ইয়াদ বলেন, ফরচুন বরিশালের প্রথম বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।

নগরীর রূপাতলীর বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে।