মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটক, ইরানের দাবি

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটক, ইরানের দাবি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন বা ডুবোজাহাজ আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের মানবহীন ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধকৌশলের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে আইআরজিসি নেভির সদস্যরা ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে দাবি করা হয়েছে।

ইরানের দাবি, ড্রোনটি বর্তমানে তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে। এর ভেতরে থাকা তথ্য ও প্রযুক্তিগত উপাত্ত উদ্ধারের কাজ চলছে।

ঘটনার পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসি নেভি জানিয়েছে, জলপথটি বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বা অনুমোদনহীন প্রবেশ ঠেকাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

তবে মার্কিন ড্রোন আটকের ইরানের এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা