মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি

‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি

আরব সাগর থেকেও দ্রুত শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। তিনি জানান, তাদের জোরালো প্রতিরোধের মুখেই শত্রু বাহিনী ইতোমধ্যে হরমুজ প্রণালি থেকে আরব সাগরে পিছু হটতে বাধ্য হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় খামেনি দাবি করেন, ইরানের দক্ষিণ উপকূলের জলসীমা থেকে শত্রুবাহিনীকে আরব সাগরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি রক্ষাকারী বাহিনীর আঘাতে তারা এখন আর আরব সাগরের ওপারে এগোতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, যখনই তারা ঝুঁকি নিয়ে এগিয়েছে, নিজেরাই ক্ষতির মুখে পড়েছে। শিগগিরই সেই দিন আসবে যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

খামেনি আরও বলেন, কেউ কেউ ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি বলে মনে করেন। কিন্তু ঐশ্বরিক হিসাবে ইরানই সবচেয়ে শক্তিশালী। একই সঙ্গে তিনি দেশের জনগণের রাস্তায়-মাঠে উপস্থিত থাকার কথা উল্লেখ করে তাদের “দায়িত্বশীল উপস্থিতি”র প্রশংসা করেন।

এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথ নিয়ে উত্তেজনা এখনও চলছে। গত কয়েক মাসে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহে পড়ছে।