মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি ভাইরাল হওয়া ঘটনার জেরে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলছে।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনার প্রেক্ষিতে সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত এবং ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে।

তিনি বলেন, ‘একটি ভাইরাল হওয়া ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। এক বা একাধিক সংস্থা এই তদন্ত পরিচালনা করেছে।’

তিনি জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রাষ্ট্রদ্রোহ মামলায়ও সাবেক ওসিকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।