বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

শৈত্যপ্রবাহে নাকাল দিনাজপুরের জনজীবন

শৈত্যপ্রবাহে নাকাল দিনাজপুরের জনজীবন

দিনাজপুরের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিমশীতল বাতাসের গতিও বেড়েছে। এতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) বাতাসের গতি ছিল ২ নট। বুধবার (৩ জানুয়ারি) তা বেড়ে ৩ নটে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ঘন কুয়াশা আর শীতে কৃষকরা বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন। ক্ষতির হাত থেকে বাঁচাতে বীজতলা মুড়িয়ে দেওয়া হচ্ছে পলিথিন দিয়ে। 

বুধবার দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্র রেকর্ড করা হয়েছে। যা মঙ্গলবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহ ও শুক্রবারও অতিঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।