বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

৯৯৯ এ ফোন: নাগরদোলায় আটকা ১৫ জন উদ্ধার

৯৯৯ এ ফোন: নাগরদোলায় আটকা ১৫ জন উদ্ধার

রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা ১৫ জন উদ্ধার করা হয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে।

রোববার (৩ মার্চ) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনার রূপসা সেতুর কাছে ‘রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে’ থেকে রাজীব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। কলার আরও জানান, নাগরদোলায় প্রায় ১৫/২০ জন নারী ও শিশু ৪০/৫০ ফিট উঁচুতে আটকে আছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে।

তিনি দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ ফোন করলে সেটি রিসিভ করেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল লাইলাতুল জাইজা। কনস্টেবল জাইজা তাৎক্ষণিকভাবে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদি হাসান সুমন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ১৫ জনকে নিরাপদে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। এ ঘটনায় কারোর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডিং অফিসার মো. ফারুক হোসেন শিকদার ৯৯৯-কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।