সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পাকিস্তানে তুষারপাত-বৃষ্টি, তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি

পাকিস্তানে তুষারপাত-বৃষ্টি, তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি

প্রবল বৃষ্টি ও তুষারপাতের কবলে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ জনই শিশু। রোববার কেপি-এর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডএমএ) এই তথ্য জানিয়েছে। খবর ডন। 

গত দুই দিনে বৃষ্টি ও তুষারপাত সংক্রান্ত বিভিন্ন ঘটনায় অঞ্চলটিতে ২০ শিশুসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে পিডএমএ।  

এছাড়া এই প্রদেশের গিলগিট-বালতিস্তানে প্রধান রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং যোগাযোগ পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই প্রদেশের বিভিন্ন এলাকায় ৩৩টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৯ জন। বৃষ্টির কারণে অনেক গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিডএমএ।

জিবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (জিবিডিএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এই অঞ্চলের ভারি বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। কোহিস্তান, গিলগিট-দিয়ামার, গিলগিট-হুনজা এবং নগর বিভাগসহ বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে। 

অন্যদিকে হিমায়িত আবহাওয়ার কবলে পড়েছে কোয়েট এবং বেলুচিস্তানের অন্যান্য অংশ। হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে ঘর থেকে বোরোতে পারছে না মানুষ। কোয়েটাতে গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস।