বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

আইসিসির ওপর যে কারণে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ

আইসিসির ওপর যে কারণে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) প্রধান নির্বাহী জনি গ্রেভ।

তিনি বলেছেন, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ও বড় দলগুলো সর্বোচ্চ চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ আর কখনো শক্তিশালী দল হয়ে উঠতে না পারে।

উইজডেন ক্রিকেট মান্থলির পডকাস্টে ডেনিয়েল গ্যালানের সঙ্গে আলাপে গ্রেভ বলেন, সবাই একটা কথা খুব করে বলে যে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে দরকার। কিন্তু আমরা যেটা অনুভব করি, সেটা হচ্ছে, বিশ্ব ক্রিকেট তাদের সব রকম চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ আর কখনোই শক্তিশালী হতে না পারে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী আরও বলেন, আইসিসি যদি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলই চায়, তাহলে আমাদের কথা ভাবত। আইসিসি শুধু কাগজে–কলমেই আমাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আমাদের অর্থপ্রদানের হার কমিয়ে দেওয়া হয়েছে। গত চক্রেও আমরা ৭ শতাংশ করে পেতাম, এখন সেটা ৫ শতাংশে নেমে এসেছে।

গত বছরের জুলাইয়ে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪–২৭ চক্রে মোট ৬০ কোটি মার্কিন ডলার আয়ের প্রাক্কলন করেছে আইসিসি। এর মধ্যে ২৩ কোটি ১০ লাখ বা ৩৮.৫ শতাংশই পাবে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ভাগের অংশ ৪.৫৮ শতাংশ।

আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে ৪.৪৬ শতাংশ। অর্থের অঙ্কে যা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।

ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটকে শক্তিশালী করতে অর্থের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ করে ক্রিকেট সম্প্রদায়ের বৈষম্যের বিষয়টিও তুলে ধরেছেন গ্রেভ, আমরা যদি সবাই শুধু নিজেদের দিকেই তাকাই, তাহলে কি এটা বলা যায় যে আমরা একটা কমিউনিটি হিসেবে কাজ করছি? আমরা কি মাঠে সেরা পণ্যটিই পাঠাচ্ছি?