সোমবার, অক্টোবর ১২, ২০২৬
 শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৩০০ সৌদি আরব থেকে ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৪ হাজার গরুর মাংসের দাম ২৫০ টাকা নির্ধারণের দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে বাল্যবিবাহ ও বৈষম্য বন্ধের আহ্বান রাষ্ট্রপতির নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগে বাংলাদেশ-ইআইবির উদ্যোগ আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্রুত গ্রিডে যুক্ত হবে ব্যাংকিং খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৩০০

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৩০০

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছেন ৫৮ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এ ছাড়া খুলনায় ৩০৪ জন, চট্টগ্রামে ২৯৩ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, রংপুরে ৮৪ জন এবং ময়মনসিংহে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।