শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
 শিরোনাম
বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী ডেঙ্গুতে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের দেশের ৬৪ জেলায় সরকারি আইনগত সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ বাংলাদেশ-সৌদি রুটে ১০৩টি ফ্লাইট চলাচলে বিঘ্ন এলপিজি সরবরাহ স্বাভাবিক ও নির্ধারিত দাম নিশ্চিতের তাগিদ চিফ হুইপের নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় ৪১ কোটি টাকা চায় স্বাস্থ্যসেবা বিভাগ ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বেঁধে দিয়ে অধ্যাদেশ জারি দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা মানুষের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

বাংলাদেশ-সৌদি রুটে ১০৩টি ফ্লাইট চলাচলে বিঘ্ন

বাংলাদেশ-সৌদি রুটে ১০৩টি ফ্লাইট চলাচলে বিঘ্ন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার জেরে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দুইটায় দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্যমতে, ১০৩ ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি ও ৬১টি ট্রানজিট। আগের দিন বুধবার পর্যন্ত ১০০টি ফ্লাইটে প্রভাব পড়েছিল। ভুক্তভোগী যাত্রী ছিলেন ১৫ হাজার ৩৯৩ জন। বেবিচকের নতুন তথ্যে বিঘ্নের কবলে পড়া ফ্লাইট ও ভুক্তভোগী যাত্রীর সংখ্যা বেড়েছে।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি। ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি। সৌদিয়া এয়ারলাইনসের ৮টি। আর রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।