বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

সভ্যতার জন্য কলঙ্ক ‘গাজা যুদ্ধ’: চীনা পররাষ্ট্রমন্ত্রী

সভ্যতার জন্য কলঙ্ক ‘গাজা যুদ্ধ’: চীনা পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরাইলের যুদ্ধকে 'সভ্যতার জন্য কলঙ্ক' বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপি। 

সংবাদ সম্মেলনে তিনি অঞ্চলটিতে 'অবিলম্বে যুদ্ধবিরতি' কার্যকর করার জন্য বেইজিংয়ের পক্ষ থেকে আহ্বান জানান।

ওয়াং ই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, 'এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং এই ২১ শতকে সভ্যতার জন্য একটি কলঙ্ক। অঞ্চলটিতে এই মানবিক বিপর্যয় বন্ধ করা যাচ্ছে না।'

আরও বলেন, 'কোনো কারণই সংঘাতের ধারাবাহিকতাকে এবং কোনো অজুহাতই এত বেশি নিহতের সংখ্যাকে ন্যায্যতা দিতে পারে না।'

ওয়াং ই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় অবশ্যই জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং অবিলম্বে গাজা মানবিক ত্রাণ নিশ্চিতের কথা বলেছেন। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য 'পূর্ণ' জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে। গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করে আছে তা আর উপেক্ষা করা যাবে না।

গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং।