সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
 শিরোনাম
চার দিনের সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় বাড়তি যানবাহনের চাপেও সেতুতে চলাচল ছিল নির্বিঘ্ন সাইবার নিরাপত্তা সতর্কতা শেষে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মেট্রোরেলের স্টেশনগুলোতে বসছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম টানা ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে আবার বিদ্যুৎ আমদানি শুরু জাপানের জেরা থেকে এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আলোচনা পঞ্চগড়ে তাপমাত্রা ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ চাঁদাবাজি দমনে শিগগিরই নতুন আইন চালু হবে: আইজিপি বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ, জারি প্রজ্ঞাপন

জাপানের জেরা থেকে এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আলোচনা

জাপানের জেরা থেকে এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আলোচনা

জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট  লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব আলোচনা করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি|

তবে প্রস্তাবটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক যাচাইয়ের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়|

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়|

প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে জেরাজিএমের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়|

এ ছাড়া পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে  স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিটের চূড়ান্ত করা নমুনায়  স্বাক্ষরের নীতিগত অনুমোদনও চাওয়া হয়|

আলোচনা শেষে কমিটি প্রস্তাবটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যাচাই গ্রহণের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেয়|